পুরুষদের অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে তাদের সাধারণভাবে সমর্থক বাবা হিসেবে মনে করা হয়, আর নারীরা… বলিউড তারকা মালাইকা অরোরা যখন এমটিভি ইন্ডিয়ায় ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, তখন তিনি মাত্র বিশের কোঠায়। সেলিব্রিটিদের সাক্ষাৎকার আর নানা অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে তিনি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর মডেলিং, বিজ্ঞাপন, মিউজিক অ্যালবাম-সবখানেই স্বচ্ছন্দ পদচারণ। ১৯৯৮ সালে ‘ছাইয়া ছাইয়া’ গানে হাজির হয়ে তিনি রাতারাতি পরিচিত নাম হয়ে ওঠেন। ঠিক সে বছরই তিনি বিয়ে করেন অভিনেতা আরবাজ খানকে-সালমান খানের ছোট ভাই। দীর্ঘদিন খান পরিবারে ‘বউ’ হিসেবে তাঁর জীবন বেশ শান্তভাবেই কেটেছে। সালমান অভিনীত ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজিতেও বিশেষ উপস্থিতি ছিল তাঁর। কিন্তু প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর ২০১৭ সালে মালাইকা ও আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদ নিয়ে দুজনেই চুপ থেকেছেন। পরে দুজনই নতুন সম্পর্কে জড়ান-আরবাজ শুরু করেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে, আর মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের কারণে। অর্জুন তাঁর চেয়ে ১২ বছরের ছোট-এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেছে। অন্যদিকে আরবাজও জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ৩৫ বছরের মেকআপ আর্টিস্ট সশুরাকে বিয়ে করেন; ৫৮ বছর বয়সে সন্তানের বাবাও হয়েছেন আরবাজ। কিন্তু মালাইকার জীবনে ছোট যে কাজই ঘটে, তা নিয়েই খবরের শিরোনাম তৈরি হয়, মন্তব্যের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এক অনুষ্ঠানে মালাইকা নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে যে সমালোচনা তাঁকে সহ্য করতে হয়েছে, সমাজের সেই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। বারখা দত্তর ‘মোজো স্টোরি’র সঙ্গে আলাপচারিতায় মালাইকা বলেন, ‘আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন-তাঁদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে। তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে-এ কথাও স্পষ্টভাবে বলেন তিনি। ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্…


কেন, নিজের ব্যপার টা ভাবলে তো পাওয়া যায়
মুরুব্বিরা একটা কথা বলে , যা যুগ পরশে!