জনপ্রিয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, যা জানা গেল

বিশ্ববিখ্যাত আমেরিকান টিভি সিরিজ ‘দ্য ওয়ার’ খ্যাত অভিনেতা জেমস রেনসোনের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ৪৬ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রায় তিন সপ্তাহ পর জেমসের মৃত্যু কারণ উদ্ঘাটন করেছে লস অ্যাঞ্জেলেস ময়নাতদন্তকারী চিকিৎসক। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লাগার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরকাড়া। তার উল্লেখযোগ্য হরর সিনেমা ‘আইটি: চ্যাপ্টার টু’, ‘সিনিস্টার’ এবং এর সিক্যুয়েল ও ‘দ্য ব্ল্যাক ফোন’ অন্যতম। এছাড়া ‘জেনারেশন কিল’, ‘সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন’, ‘সিল টিম’ ও ‘পোকার ফেস’ সিনেমাতে দর্শকদের মুগ্ধ করেছেন।

জেমসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড পাড়ায়। তার স্ত্রী জেমি ম্যাকফি ইনস্টাগ্রামে এক আবেগজনক পোস্টে স্বামীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। রেনসোনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, আমি তোমাকে হাজার বার বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি জানি আবারও তোমাকে ভালোবাসব। তুমি সবসময় বলতে আমার মতো হওয়া তোমার দরকার আর তোমার মতো হওয়া আমার। তুমি একদম ঠিক ছিলে। জ্যক ও ভায়োলেটের মতো সন্তান উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা চিরকাল একসঙ্গেই থাকব।

1 thought on “জনপ্রিয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, যা জানা গেল”

  1. বিশ্ববিখ্যাত আমেরিকান টিভি সিরিজ ‘দ্য ওয়ার’ খ্যাত অভিনেতা জেমস রেনসোনের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ৪৬ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top