একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী ও এলআরবি’র প্রতিষ্ঠাতা প্রয়াত আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হচ্ছে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তাকে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চট্টগ্রামের রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চুর সংগীত যাত্রা শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে। আশির দশকের শুরুতে তিনি যোগ দেন বিখ্যাত ব্যান্ড ‘সোলস’-এ।

১৯৮৯ সাল পর্যন্ত সোলসের সঙ্গে থেকে তিনি ‘সুপার সোলস’, ‘কলেজের করিডোরে’ ও ‘মানুষ মাটির কাছাকাছি’র মতো জনপ্রিয় অ্যালবামে কাজ করেন। ১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’।

১৯৯০ সালে আইয়ুব বাচ্চু গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘এলআরবি’। ১৯৯১ সালে দেশের প্রথম ডাবল অ্যালবাম হিসেবে মুক্তি পায় ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’। সে বছর সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম হিসেবে পরিচিত হয় তার ‘কষ্ট’। 

২০১৮ সালের ১৮ অক্টোবর এই কিংবদন্তি শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top