গতকাল হাসপাতাল সূত্রে জানা যায়, এই অভিনেতা সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন। গতকাল মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘অভিনেতা হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তাঁর মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।’
হাসান মাসুদকে একসময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে বেশ কয় বছর ধরে হঠাৎই তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। এখন আর পর্দায় আগের মতো তাঁর উপস্থিতি নেই। সম্প্রতি তিনি শুরু করেছেন ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকের শুটিং।


সুস্বাস্থ্য কামনা করি
good