বাবা হলেন গায়ক ইমরান

কন্যাসন্তানের বাবা হলেন গায়ক ইমরান মাহমুদুল। আজ বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইমরান মাহমুদুল ও মেহের আয়াত দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। আজ সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টে ইমরান লিখেছেন, ‘আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করবে ইনশা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’ ২০২৩ সালের ২৪ মে মেহের আয়াতকে বিয়ে করেন ইমরান। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। দেড় যুগ ধরে গান করছেন তিনি। গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। প্রকাশের অপেক্ষায় থাকা ‘মন গলবে না’ গানে তাসনিয়া ফারিণের সঙ্গে কণ্ঠ দেন ইমরান। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান।

1 thought on “বাবা হলেন গায়ক ইমরান”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top