২৬ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫১.৪ শতাংশ বৃদ্ধি

জানুয়ারির ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৭০৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭৮৯ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ হাজার ৫৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস

1 thought on “২৬ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫১.৪ শতাংশ বৃদ্ধি”

Leave a Reply to Motaleb Sarker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top