চলতি জানুয়ারির ২৪ দিনে বিদেশে থাকা বাংলাদেশিরা ২৪৭ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছে, যা স্থানীয় মুদ্রায় ৩০ হাজার ২৯৩ কোটি ৯০ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২২.৩০ টাকার হিসাবে)।
রবিবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
চলতি জানুয়ারি মাসের ২৪ দিন ধরে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। গত বছরের জানুয়ারির ২৫ দিনে প্রবাসী আয় ছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার।
এছাড়া, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। এই সময়ে মোট ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠানো হয়েছে। পূর্ববর্তী অর্থবছরের সেই একই সময়ে প্রবাসী আয় ছিল ১ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ ডলার।




চলতি জানুয়ারির ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ২৯৩ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসাবে)।
ভালো আয়