ব্যাংকের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা

atOptions = { ‘key’ : ‘a78ca2650db25615fa64f8d044c36cba’, ‘format’ : ‘iframe’, ‘height’ : 90, ‘width’ : 728, ‘params’ : {} };

ব্যাংকের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতাব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের মানদণ্ড আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এমডি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যাংকিং পেশায় কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বুধবার দেশের সব ব্যাংকে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়— উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি/এডিএমডি) পদে এককভাবে বা মিলিয়ে সর্বনিম্ন ৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। আগে এই মেয়াদ ছিল ২ বছর।গত ৫ আগস্টের পর এমডি পদে নিয়োগের জন্য ২০ বছরের অভিজ্ঞতার শর্ত চালু করা হয়েছিল। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ন্যূনতম অভিজ্ঞতার সীমা ছিল ১৫ বছর। নতুন নীতিমালায় সেটিকে আরও কঠোর করে ২৫ বছরে উন্নীত করা হলো।সার্কুলারে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম শ্রেণির (বা সমমানের) যে কর্মকর্তারা এমডি হওয়ার জন্য বিবেচিত হবেন, তাদেরও ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে পেশাদার, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতেই নতুন এই বিধান প্রয়োগ করা হয়েছে। এটি খাতকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক পরিচালনায় সহায়তা করবে বলে কেন্দ্রীয় ব্যাংকের মন্তব্য।

<script type="text/javascript">
	atOptions = {
		'key' : 'a78ca2650db25615fa64f8d044c36cba',
		'format' : 'iframe',
		'height' : 90,
		'width' : 728,
		'params' : {}
	};
</script>
<script type="text/javascript" src="//www.highperformanceformat.com/a78ca2650db25615fa64f8d044c36cba/invoke.js"></script>
https://www.effectivegatecpm.com/by4qjftatt?key=ef88668762d0e07a2c623910caffa635

2 thoughts on “ব্যাংকের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top