জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন এমডি ড. অলিভার কুটজ

দেশের তামাক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. অলিভার কুটজ। ফেব্রুয়ারি মাস থেকে তিনি ঢাকায় দায়িত্ব পালন করছেন।

ড. কুটজের তামাক শিল্পে দুই দশকেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০০ সালে রিমৎসমা/ইম্পেরিয়াল ব্র্যান্ডস-এ কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে এশিয়া, ককেশাস, পূর্ব ইউরোপ ও উত্তর আমেরিকায় একাধিক জ্যেষ্ঠ বাণিজ্যিক ও জেনারেল ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি তাইওয়ানে মার্কেটিং ডিরেক্টর, ককেশাস, ইউক্রেন ও রাশিয়ায় জেনারেল ম্যানেজার এবং আইটিজি ব্র্যান্ডস ইউএসএ-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ অঞ্চলের জেনারেল ম্যানেজার হিসেবে নেতৃত্ব দেন। সর্বশেষ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

ড. কুটজ মার্কেটিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

1 thought on “জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন এমডি ড. অলিভার কুটজ”

Leave a Reply to Motaleb Sarker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top