জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস গ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে মোট ২৭টি বিভাগের ৩৫৪ জন শিক্ষার্থী এই গবেষণামূলক অনুদানের আওতায় সুবিধা পাবেন।
এই বরাদ্দের মাধ্যমে প্রতিটি থিসিস শিক্ষার্থী ১৪,১২৪ টাকা করে অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এ বরাদ্দ ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে এবং এই অর্থ শুধুমাত্র গবেষণা-সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করা হবে।’
ওই পোস্টে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এটি জবিকে একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে সাহায্য করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামগ্রিক গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



50 লাক্ষ টাকা, হা হা
সব যাবে অন্য পথে
আরো দেওয়া দরকার
খুব ভালো সিদ্দান্ত
যত বেশি গবেষণা ততই মেধা আর সমৃদ্ধি।
যত বেশি গবেষণা ততই মেধা আর সমৃদ্ধি
খুব ভালো সিদ্দান্ত
যত বেশি গবেষণা ততই মেধা আর সমৃদ্ধি। খুব ভালো লাগলো।
গবেষণার জন্য বরাদ্দ দেওয়া ভালো