দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা; যা আগের দিনের তুলনায় বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। একইসঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা; যা আগের তুলনায় ২ হাজার ১০০ টাকা বেশি।
এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৩ টাকা।
বাজুস জানায়, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি গ্রাম ২২ ক্যারেট (হলমার্ক করা) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৩৮০ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণালংকারের দাম ২১ হাজার ৩৬০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৮ হাজার ৩১০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণালংকার প্রতি গ্রাম বিক্রি হবে ১৪ হাজার ৯৮৫ টাকায়।
রুপার অলংকারের দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রুপার অলংকারের প্রতি গ্রাম ৫৪৫ টাকা, ২১ ক্যারেট ৫২০ টাকা এবং ১৮ ক্যারেট রুপার অলংকারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার অলংকারের প্রতি গ্রাম বিক্রি হবে ৩৩৫ টাকায়।
পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ক্রেতাদের কাছ থেকে আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।




অস্থির স্বর্নের বাজার
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।