অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সম্প্রতি এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার তিনি এই পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের দপ্তরে জমা দেন।
এর আগে, ৫ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রার্থী হতে চান।
সেদিন নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মো. আসাদুজ্জামান বলেছিলেন, আমি ভোট দেব। আমি নমিনেশন এখানে (ঝিনাইদহ-১) চেয়েছি। আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। আমি এই পদ থেকে সরে গিয়ে ভোট দেব। সময় এলে এটা আমি করব।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের জন্য মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার বিএনপির সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ২৩ ডিসেম্বর শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সম্প্রতি তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এটর্নী জেনারেল বিদায়ী সাক্ষাত করলেন প্রধান উপদেস্টার সাথে।