বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন

বাংলাদেশের নাগরিকদের জন্য চীনের ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়টি জানায়।
দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসার আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে ১৮০ দিনের জন্য ভিসার জন্য আবেদন করবেন, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।
তবে যেসব আবেদনকারী চীনে প্রবেশের পর দীর্ঘমেয়াদি ভিসা বা রেসিডেন্স পারমিট (ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরি) নেবেন, তাদের জন্য আগে যেমন নিয়ম ছিল, তেমনভাবেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিসা আবেদন করার প্রক্রিয়াকে দ্রুত ও সহজতর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় অবস্থিত চীনা ভিসা আবেদন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

1 thought on “বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন”

  1. HM HASAN MAHMUD HIMU

    বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top