বাংলাদেশের দুটি প্রধান দৈনিক, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আক্রমণ এবং নিউ এজের সম্পাদক নূরুল কবীরের উপর শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে দক্ষিণ এশিয়াভিত্তিক বিভিন্ন গণমাধ্যম সংস্থা ও প্রখ্যাত সাংবাদিকরা প্রতিক্রিয়া জানিয়েছেন।
গতকাল সোমবার দ্য সাউথইস্ট পিস অ্যাকশন (সাপান), দ্য সাউথ এশিয়া মিডিয়া ডিফেন্ডার নেটওয়ার্ক (এসএএমডিইএন), সাপান নিউজ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সাংবাদিকদের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই ঘটনার ঘোর নিন্দা জানানো হয়।
সংগঠনগুলো সোমবার ভারতের প্রেসক্লাব এবং করাচি প্রেসের পক্ষ থেকে সহিংসতার বিষয়ক যে বিবৃতিগুলি দেওয়া হয়েছে, সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। গেল বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কেবল ভবন ভাঙচুর করেনি বরং সংবাদপত্রগুলোর ভবনে আগুন ধরিয়ে দেয়। গণমাধ্যমের উপর এ ধরনের হামলা দেশ ও বিদেশ থেকে ব্যাপক নিন্দার শিকার হচ্ছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার সাংবাদিকরাও তাদের সমর্থন প্রকাশ করেছেন।
যৌথ বিবৃতিতে, বাংলাদেশের পাশাপাশি তিন মাস আগে নেপালে গণমাধ্যমের অফিসে একই ধরনের আক্রমণের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, সংবাদমাধ্যমের বিরুদ্ধে সহিংসতা, হুমকি, হামলা বা হয়রানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ধরনের কার্যক্রম সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক মত প্রকাশের অধিকারের লঙ্ঘন করে।
বিবৃতিতে আক্রমণ, অগ্নিসংযোগ ও হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত ন্যায্য ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারীদের তালিকা হল—
বীণা সারওয়ার—সাপান নিউজের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাউথ এশিয়া পিস অ্যাকশন নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ও কিউরেটর কনক মনি দীক্ষিত—কাঠমান্ডুর হিমাল সাউথ এশিয়ার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক
সঞ্জয় হাজারিকা—স্বাধীন কলাম লেখক
দিলরুকশি হান্দুন্নেতি—শ্রীলঙ্কার অনুসন্ধানী সাংবাদিক ও আইনজীবী
নিরুপমা সুব্রামানিয়ান—সাংবাদিক, সাবেক সম্পাদক, চেন্নাই
ফরমান আলী—দ্য হাই এশিয়া হেরাল্ডের প্রধান সম্পাদক এবং ডনের সাবেক বার্তা সম্পাদক
হুসেইন নাকি—জ্যেষ্ঠ সাংবাদিক, সাবেক সম্পাদক, লাহোর
অন্তরা দেব সেন—নয়াদিল্লিভিত্তিক দ্য লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক
বালা চৌহান—দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের জ্যেষ্ঠ সম্পাদক
তাহিরা আবদুল্লাহ—গণতন্ত্র ও অধিকার আন্দোলনের কর্মী, ইসলামাবাদ
অনুরাধা ভাসিন—কাশ্মীর টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক
অমিত সেনগুপ্ত—ইনডিপেনডেন্ট ইংক–এর সম্পাদক
আসমাতুল্লাহ নিয়াজী—সম্প্রচার সাংবাদিক, ইসলামাবাদ
বাচি কারকারিয়া—কলাম লেখক, মুম্বাই
বিনীতা পান্ডে—দ্য এশিয়ান এজ–ডেক্সান ক্রনিকলের জ্যেষ্ঠ সম্পাদক, নয়াদিল্লি
নীতা কোলহাটকর—সাংবাদিক, মুম্বাই
মনিদীপা ব্যানার্জি—সাংবাদিক, কলকাতা
দীপাল ত্রিবেদী—ভাইবস অব ইন্ডিয়া ডটকমের সহপ্রতিষ্ঠাতা, আহমেদাবাদ, গুজরাট
মায়া শর্মা—স্বাধীন সাংবাদিক, বেঙ্গালুরু, ভারত
স্টেলা পল—সাংবাদিক, হায়দরাবাদ, ভারত
পামেলা ফিলিপোজ—সাংবাদিক, নয়াদিল্লি
ওয়াজাহাত মাসুদ—সম্প্রচার সাংবাদিক, লাহোর
নিয়াজ মুর্তজা—সাংবাদিক, ইসলামাবাদ
নিলোভা রায় চৌধুরী—স্বাধীন সাংবাদিক, নয়াদিল্লি
রাধিকা রামাসেশান—রাজনীতিবিষয়ক সাংবাদিক ও কলাম লেখক, নয়াদিল্লি
নম্রতা শর্মা—সাংবাদিক ও অধিকারকর্মী, নেপাল
জ্যোতি মালহোত্রা—এডিটর–ইন চিফ, দ্য ট্রিবিউন, চণ্ডীগড়, ভারত
স্মিতা গুপ্তা—স্বাধীন সাংবাদিক, নয়াদিল্লি
নিবেদিতা ঝা—স্বাধীন সাংবাদিক, বিহার
কুর্রাতুল–আইন–তাহ্মিনা—সাংবাদিক, ঢাকা
শীর্ষেন্দু চক্রবর্তী—সংবাদ প্রতিদিন, কলকাতা, পশ্চিমবঙ্গ
সৌরভ দুগ্গাল—স্বাধীন সাংবাদিক, চণ্ডীগড়, ভারত
অনামিত্র চ্যাটার্জি—এই সময়, কলকাতা
বিবেক মুখার্জি—স্বাধীন সাংবাদিক ও কনসাল্টিং এক্সিকিউটিভ এডিটর, জি ফাইল
নয়াদিল্লি
যতিন গান্ধী—সাংবাদিক ও লেখক, নয়াদিল্লি
আঙ্গুর নাহার মন্টি —সাংবাদিক, বাংলাদেশ
এ এইচ নায়ার—পদার্থবিদ ও শান্তি কর্মী, ইসলামাবাদ



বাংলাদেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে প্রেসক্লাব অব ইন্ডিয়া ও করাচি প্রেস যেসব বিবৃতি দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে সংগঠনগুলো।
বাংলাদেশের দুটি প্রধান দৈনিক, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আক্রমণ
জয় বাংলা করে দে
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার