রড চুরির অভিযোগ, রাজধানীতে গণধোলাইয়ে যুবকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে রড চুরির অভিযোগে গণধোলাইয়ের শিকার আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর থানাধীন পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় এই গণধোলাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার একটি প্রজেক্টের ভিতরে রড চুরির অভিযোগে আব্দুর রহিমকে গণধোলাই দেয় সেখানকার লোকজন। পরে পুলিশ তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top