শহীদ মিনারে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংগঠনর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির সহসাধারণ সম্পাদক কৃতিত্ব চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের নিজস্ব ভাষা রয়েছে ১০টি। এছাড়া পাহাড়ে আমাদের জাতিগোষ্ঠী যারা রয়েছে, প্রত্যেকে নিজস্ব ভাষায় কথা বলি। আমরা বাংলা ভাষাও পারি। ৫২ সালে যারা মাতৃভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন, বিশ্ব ইতিহাসের এটা বিরল। আমরা আমাদের ভাষার রক্ষার অধিকারের জন্য যে আন্দোলন করি, এই জন্য আমরা অনুপ্রেরণা পাই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের থেকে।

তিনি বলেন, আমরা বেশ লম্বা লাইনে অপেক্ষা করে ফুল দিয়েছি। শ্রদ্ধা জানাতে পেরেছি, ভালো লাগছে খুব।

কৃতিত্ব চাকমা আরও বলেন, আমাদের যারা একেবারে পাহাড়ে থাকেন, তারা আসলে বাংলা ভাষা তেমন পারেন না। পাহাড়ে অনেক এলাকায় পাঠশালা নেই। দেশের শিক্ষা ব্যবস্থা যদি গহীন পাহাড় পর্যন্ত পৌঁছানো যায়, তাহলে প্রান্তিক পর্যায়ে পাহাড়ি মানুষ বাংলা ভাষা শিখতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top