পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার পর আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন ব্যারিস্টার মীর হেলাল। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হবেন। সকাল ৮টায় বিমানযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।
সকাল ৯টায় চট্টগ্রামে পৌঁছে সড়কপথে নগরীর চট্টেশ্বরী রোডের বাসভবনে যাবেন তিনি। এরপর সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারীর উদ্দেশে রওনা দেবেন। হাটহাজারীতে উপজেলা বিএনপি আয়োজিত অমর একুশের কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেবেন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর একটার পর তিনি নগরীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। রাত সোয়া ৯টায় শাহ আমানত বিমানবন্দর থেকে পুনরায় ঢাকায় রওনা দিবেন।



