ঢাবিতে মেডিকেল সেন্টারের উন্নয়ন প্রকল্প উদ্বোধন মেসুত ওজিল ও এরদোয়ানপুত্রের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও নতুন একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুত্র বিলাল এরদোয়ান। 

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে নতুন এক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অনেকেই।

মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন বলে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top