এআই দিয়ে ছবি বিকৃতি, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি-ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে অহরহ। অনেক ক্ষেত্রে সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ভুল বার্তা। বেশির ভাগ ক্ষেত্রে এসবের ভুক্তভোগী হন অভিনয়শিল্পীরা। 

এবার বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ ঝাড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিকৃতকারীদের ‘গণ্ডমূর্খ’ আখ্যা দেন তিনি। 

অভিনেত্রী লেখেন, ‘যেসব গণ্ডমূর্খরা এআই দিয়ে ছবি এডিট করে বিকৃত করিস, তোরা নেক্সট টাইম একটু বিশ্বাসযোগ্যভাবে ছবি এডিট করবি। প্রথমত, তোদের মতো চোরদের জন্য এআই বানানো হয় নাই। তোদের এই আনকোরা এডিটে এআই-এর অপমান হয়। আর এভাবে এআই-এর অপমান করিস না।’

বিকৃতকারীদের একহাত নিয়ে সাদিয়া আয়মান আরও বলেন, ‘চুরি করতে হলেও একটু পড়াশোনা জানা দরকার, সেইটাও তোদের মতো চোরদের নাই। থাকলে অবশ্য সেলিব্রিটিদের ছবি বিকৃত করে পেট চালাতে হতো না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top