আগামী পহেলা মার্চে অস্ট্রেলিয়ায় শুর হচ্ছে এএফসি নারী এশিয়ান কাপের আসর। টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে।
তবে আসরকে সামনে রেখে দলের ক্যাম্প বিদেশে করার পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত সেই কথা থাকলেও থাইল্যান্ড কিংবা ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ না খেলে সরাসরি অস্ট্রেলিয়া যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফুটবল ফেডারেশন।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি টিম এখন সরাসরি অস্ট্রেলিয়া যাবে। এর আগে আর অন্য কোনো দেশে যাওয়া হচ্ছে না। সিডনিতে গিয়ে স্থানীয় ক্লাবের সঙ্গে একটি খেলার প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা রয়েছে।
গত বছর জুলাইয়ের মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া এশিয়া কাপ নিশ্চিত করে।মিয়ানমার থেকে দল ফেরার পরই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশের প্রথম এশিয়া কাপকে ‘মিশন অস্ট্রেলিয়া’ নাম দেন।



