গাইবান্ধা-২ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

গাইবান্ধা-২ (সদর) আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির পরাজিত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। 

শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন কমপক্ষে ৩০টি কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেন। মূলত কারচুপির উদ্দেশ্যে স্বাক্ষর নেয়া হয়েছে। এছাড়াও বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরাও আমার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের বিরুদ্ধে মারমুখী আচরণ করেছে। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে  বলে মন্তব্য করেছেন আনিসুজ্জামান খান বাবু। 

এছাড়াও তিনি ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় গাইবান্ধা-২ (সদর) আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকসুদুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top