নীরবে মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব, কিনতে পারছেন বিত্তশালী প্রবাসীরা

২০২৪ সালের জানুয়ারি— সবাইকে চমকে গিয়ে সৌদি সরকার ঘোষণা দেয় বিদেশি কূটনীতিকদের জন্য রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়ায় মদের দোকান খোলা হয়েছে। তারা সেখান থেকে মদ কিনে খেতে পারবেন। ওই সময় বলা হয়েছিল শুধুমাত্র কূটনীতিকদের সুবিধার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিষয়টি আর কূটনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশটি নীরবে বাড়িয়েছে মদ বিক্রির পরিধি। সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের শেষ দিকে সৌদি সরকার তাদের নীতিতে পরিবর্তন আনে। এ নীতি অনুযায়ী সৌদিতে বসবাসকারী যে কোনো বিত্তশালী প্রবাসী মদ কিনে খেতে পারবেন। এ নীতি পরিবর্তনের কোনো প্রকাশ্য ঘোষণাও দেয়নি দেশটির সরকার।

যেসব প্রবাসী মদ কিনতে চান তাদের কাছে হয় প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে। যেটির জন্য প্রতি বছর খরচ করতে হবে ১ লাখ রিয়াল। অথবা যেসব প্রবাসীর মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয় আছে তারা পারবেন।

অবশ্য কোনো মুসলিম প্রবাসীর কাছে মদ বিক্রি করা হবে না। যারা মদ কিনতে চান তাদের অবশ্যই অমুসলিম হতে হবে।

মদের দোকানে গিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় পরিচয়ও জানাতে হবে।

এদিকে কয়েকজন বিত্তশালী প্রবাসী বিসিসিকে জানিয়েছেন, মদের দোকানে ঢোকার আগে তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। সেখানে প্রচুর মানুষ মদ খেতে যান। এমনও হয় দোকানের বাইরে এক ঘণ্টা লাইন ধরতে হয়। এছাড়া সেখানে ইউরোপের তুলনায় মদের দাম তিনগুণ বেশি। কিন্তু তা সত্ত্বেও তারা সেখান থেকে মদ কেনেন। কারণ ব্ল্যাক মার্কেটের তুলনায় সেখানে দাম কম।

ওই মদের দোকানে কোনো পর্যটক প্রবেশ করতে পারেন না। তবে সামনে হয় পর্যটকদের জন্যও মদের ব্যবস্থা করতে পারে সৌদি সরকার।

১৯৫২ সালে সৌদির সরকার দেশটিতে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। কিন্তু প্রিন্স সালমান বিশ্বে সৌদিকে উদার হিসেবে উপস্থান করতে ২০২৪ সালে রিয়াদে মদের দোকান খুলেন। এতে করে দেশটিতে দীর্ঘ ৭৩ বছর ধরে থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।

সূত্র: বিবিসি

1 thought on “নীরবে মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব, কিনতে পারছেন বিত্তশালী প্রবাসীরা”

  1. ২০২৪ সালের জানুয়ারি— সবাইকে চমকে গিয়ে সৌদি সরকার ঘোষণা দেয় বিদেশি কূটনীতিকদের জন্য রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়ায় মদের দোকান খোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top