গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ

গণভোট শুধুমাত্র আগামী পাঁচ বছরের জন্যই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।
তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কার্যক্রম চালাবে— এই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার ওপর দায়ভার রয়েছে যে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
সোমবার বেলা ১১টায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই সম্মেলনের আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাইয়ে জাতীয় সনদে স্বাক্ষর সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর মাঝে কিছু মতভেদ আছে, কিন্তু গণভোট আয়োজনের বিষয়ে সব দলের মধ্যে একমত রয়েছে। তিনি বলেন, ‘গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো সকলেই একমত। কারণ এটি জনগণের সরসরি মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।’
অতীতে অনুষ্ঠিত নির্বাচনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। তাই গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণরূপে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই জুলাইয়ের জাতীয় সনদ এবং গণভোটের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, যদি জনগণ গণভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো নিয়ে তাদের মতামত প্রকাশ করে, তাহলে আগামীতে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে বাধ্য হবে।

1 thought on “গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ”

  1. HM HASAN MAHMUD HIMU

    গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top