ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে পরকীয়া ও হুমকির অভিযোগ স্ত্রীর

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের পারিবারিক জীবন নিয়ে তৈরি হওয়া গুজবে এখন প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দিয়েছে। তার স্ত্রী সানিয়া আশফাকের সাথে বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সানিয়া আশফাক একাধিক সামাজিক মাধ্যমে পোস্ট করে ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে পরকীয়া, অবহেলা ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, এসব বিষয়ে মুখ খুললে তাকে হুমকি দেওয়া হয়।
২০১৯ সালে বিবাহিত এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি উভয়েই স্বীকার করেছে যে তাদের বিবাহিত জীবন ভেঙে গেছে। তবে বিচ্ছেদ ঘোষণা হওয়ার পর ঘটনা গুজবের সীমা অতিক্রম করে প্রকাশ্য অভিযোগ এবং পাল্টা অভিযোগে পরিণত হয়েছে।
ইনস্টাগ্রামে একটি আবেগময় পোস্টে সানিয়া প্রকাশ করেন, তার পরিবার ভেঙে গেছে এবং সন্তানরা বাবার ভালোবাসা এবং উপস্থিতি থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, তাদের পাঁচ মাস বয়সী সন্তানেরও ইমাদ ওয়াসিম এখনও কোলে নেননি।
সানিয়ার বক্তব্য অনুসারে, তিনি স্ত্রী ও মা হিসেবে একাধিকবার সংসার শান্তিপূর্ন রাখার চেষ্টা করেছেন। তবে তার দাবি, তৃতীয় এক ব্যক্তির আগমন পরিস্থিতিকে আরও জটিল ও মানসিকভাবে ক্ষতিকর করেছে। তিনি জানান, সন্তানদের ভবিষ্যৎ ও পারিবারিক সম্মান বিবেচনা করে দীর্ঘদিন নিরব ছিলেন।
অন্যদিকে, তিনি আর নীরব থাকতে চান না বলে জানিয়েছেন সানিয়া, তার হাতে প্রমাণ রয়েছে এবং তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, প্রমাণ প্রকাশের চেষ্টা করলে তাকে ভয় দেখানো হচ্ছে।
এরই মধ্যে লন্ডনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইমাদ ওয়াসিমের সঙ্গে ইনফ্লুয়েন্সার নায়লা রাজার সম্পর্কের গুজব ছড়িয়েছে। তবে নায়লা রাজা এসব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে ভিত্তিহীন ও ক্ষতিকর বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে ইমাদ ওয়াসিম নির্দিষ্ট অভিযোগ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তিনি শুধু জানিয়েছেন, এটি বর্তমানে আইনি প্রক্রিয়ায় রয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য আহ্বান করেছেন।

3 thoughts on “ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে পরকীয়া ও হুমকির অভিযোগ স্ত্রীর”

  1. HM HASAN MAHMUD HIMU

    পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া গুঞ্জন এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

  2. ইমাদ ওয়াসিম এর বিরুদ্ধে পরকিয়া ও হুমকি দেওয়ার অভিযোগ করলো প্রাক্তন স্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top