প্রকাশ: ০২ মে ২০২৬
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলগুলো এত দিন দুপুরের খাবারের ব্যবস্থা করত নিজেরাই। সেখানে বেশির ভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার।এখন থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেখানে থাকবে ক্রিকেটারদের ফিটনেসের ক্ষতি করবে না, এমন খাবার।আজ মিরপুরে প্রিমিয়ার লিগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল.
2025 সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম গত মাসে বোর্ডের অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়েছিলেন। এবারের ডিপিএলে খেলোয়াড়দের খাদ্যতালিকার প্রসঙ্গ টিনে তিনি বললেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নেয়া… (হয়তু সহজ হবে না)।
প্রিমিয়ার লীগের সর্বশেষ আসরে তামিম নিজেও ক্রিকেটার হিসেবে সম্মানিত ছিলেন। মোহামেডানের হয়ে খেলতে নেমে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এখন তাই বিসিবির পক্ষ থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। প্রিমিয়ার লীগের ছয়টি ভেন্যুতে চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে বলে জানিয়েছেন তামিম, ‘আমার কাছে মনে হয়, এটা বিসিবির দায়িত্ব, সবার নিরাপদ থাকা নিশ্চিত করা।
আমরা যতটুকু করতে পারি, ততটুকু ব্যবস্থা করে রাখব। আমাদের প্রতিটা মাঠেই কমবেশি অ্যাম্বুলেন্স থাকবে। এছাড়া আগামী ৪ মে থেকে শুরু হবে ডিপিএলের এবারের মৌসুম, যেখানে আইসিসির দুর্নীতিবিরোধী নিয়মকানুনও ডিপিএলে অনুসরণ করা হবে।



