বিরাট কোহলি থাকলে সুপারম্যানের কী দরকার

বিরাট কোহলির ব্যাটে যেন রানের ফোয়ারা বইছে। মনে হচ্ছে যেন ব্যাট হাতে কোনো এক বিশেষ অভিযানে নেমেছেন তিনি। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোহলি পেয়েছেন ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি। সিরিজে এটি তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি।এটুকুতেই থামেননি গাভাস্কার। ৩৭ বছর বয়সী কোহলি ৫৩তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছাতে বল খেলেছেন ৯০টি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৮৪তম সেঞ্চুরি। সামনে শুধু একজন—ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। এ নিয়ে ১১ বার ওয়ানডেতে টানা দুই বা তার বেশি ইনিংসে সেঞ্চুরি করলেন কোহলি। এটাও রেকর্ড। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্স এমনটা করতে পেরেছেন মাত্র ৬ বার। ভাবা যায়!আজ চতুর্থ উইকেটে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে কোহলি গড়েছেন ১৯৫ রানের জুটি। শেষ পর্যন্ত ৯৩ বলে ১০২ রান করে থামেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।২৮ বছর বয়সী রুতুরাজ ওয়ান্ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন। আউট হয়েছেন ৮৩ বলে ১০৫ রান করে, মেরেছেন ১২টি চার ও ২টি ছক্কা।আজ অবশ্য ভারতের শুরুটা ভালো ছিল না। যশস্বী জয়সোয়াল (২২) ও রোহিত শর্মা (১৪) দ্রুতই ফিরে যান। কিন্তু কোহলি সেই ধাক্কা টেরই পেতে দেননি দলকে। শেষ পর্যন্ত ভারত থেমেছে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান তুলে।

2 thoughts on “বিরাট কোহলি থাকলে সুপারম্যানের কী দরকার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top