নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছিল। বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিচালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী,

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন। এছাড়া, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

2 thoughts on “নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top