রাজধানীর মেট্রোরেলের ছাদে উঠলেন দুই ব্যক্তি, বন্ধ ট্রেন চলাচল

রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঘটনাটি নাশকতা কি না, সেটা খতিয়ে দেখছে তারা।আজ রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন।তিনি প্রথম আলোকে বলেন, মেট্রোরেল সচিবালয় স্টেশনে দাঁড়ালে দুই ব্যক্তি ট্রেনের ওপর উঠে পড়েন।

বিষয়টি টের পেয়ে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। তাঁদের একজন ট্রেনের ছাদে উঠে কিছুক্ষণ ছিলেন।

আরেকজন পালিয়ে গেছেন। এটা নাশকতার চেষ্টা কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।ফারুক আহমেদ বলেন, উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা—উভয় দিক থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। মেট্রোরেলের সব বগি ও ট্রেন চেক (পরীক্ষা) করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক পাওয়া গেলে ট্রেন চলাচল শুরু হবে।ডিএমটিসিএল এক ঘোষণায় জানায়, সচিবালয়ের স্টেশনের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।পরে আজকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাত ৯টার পর এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুটি কারের মধ্যবর্তী স্থানে দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল রাত ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়।

আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

1 thought on “রাজধানীর মেট্রোরেলের ছাদে উঠলেন দুই ব্যক্তি, বন্ধ ট্রেন চলাচল”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top