খালেদা জিয়ার হাত থেকে পুরস্কার গ্রহণের স্মৃতি সামনে আনলেন তমালিকা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। খালেদা জিয়া ভর্তি রয়েছেন ঢাকার বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে। তার জন্য সামাজিক মাধ্যমে অনেকেই দোয়া চেয়ে পোস্ট করছেন।

এদিকে অভিনেত্রী তমালিকা কর্মকার খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন। একটি স্মৃতিময়, মুহূর্তের ছবি পোস্ট করে তমালিকা লিখেছেন, আপনার হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০০০ সাল, অনেক বছর, ২৫ বছর। কিন্তু এই সম্মানটা এই মুহূর্তটা একজন অভিনেত্রী হিসেবে আজও আমি তা মনে লালন করি। বিএনপি চ‍েয়ারপার্সন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া। আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা


পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার। মাঝেমধ্যে দেশে আসেন। নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে ২০২৩ সালেও এসেছিলেন তিনি। পরের বছর আবার এসেছিলেন। এর মধ্যে জানা যায়, তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন। ২০২২ সালে তিনি বিয়ে করেছেন।

1 thought on “খালেদা জিয়ার হাত থেকে পুরস্কার গ্রহণের স্মৃতি সামনে আনলেন তমালিকা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top