খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধানমন্ত্রী হিসেবে তিনবারের অধিকারী বেগম খালেদা জিয়া এখন রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সোমবার (১ ডিসেম্বর)।

রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে সাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

2 thoughts on “খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top