বিভিন্ন পত্রিকায় আলোচিত হাসিনার লকার ভর্তি স্বর্ণ
এটি আজকের প্রচুর সংবাদপত্রের একটি শিরোনাম। খবরে জানা গেছে, অগ্রণী ব্যাংকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে।মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়।গত ১৭ সেপ্টেম্বরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়।প্রাথমিকভাবে জানা গেছে, দুটি লকারে মোট ৮৩২ ভরি স্বর্ণ মিলেছে। তবে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। বুধবার দুদক বিস্তারিত জানাতে পারে।সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়।লকার দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান পাওয়া যায়। তিনি বলেন, আর কী ধরনের জিনিস রয়েছে, তা জব্দ তালিকা চূড়ান্ত করার পরে বলা সম্ভব হবে।




কি যে তোমরা চাও