প্রধান উপদেষ্টা বলেন, “আর আজকে যারা পুরস্কার পেলেন, তারা শুধু বাংলাদেশের নয়। তারা বাংলাদেশকে অন্য একপর্যায়ে নিয়ে গেছে, প্রত্যেকে। এটা আরো একটি পুরস্কার নাম, এটা যুগান্তকারী পুরস্কার; যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে।
“এরা শুধু বাংলাদেশের মেয়ে না, এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। কাজেই তাদেরকে যে আজকে আমরা পেয়েছি এই ছোট অনুষ্ঠানে সম্মান দেখানোর জন্য, সেটা তার প্রথম ধাপ।”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সম্প্রতি পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। তবে ব্যানারে নতুন নাম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় না দেখে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্বাগত বক্তব্য দেন সচিব মমতাজ আহমেদ।




বাংলাদেশের নারীরা বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল
Sundor khota boleche
সুন্দর কথাই বলেছেন
valo bolechen