বিকৃত যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার

ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাবি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিরপুরের শেওড়াপাড়া থেকে পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ হল, এক শিক্ষার্থী দ্বারা করা বিকৃত যৌনাচারের মামলায় ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করা হয়েছে।সম্প্রতি এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ থানায় মামলা করেন এবং সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন করে ঘটনা তুলে ধরেন।ভুক্তভোগীদের ভাষ্যমতে, পরীক্ষায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ড. এরশাদ হালিম নিজের বাড়িতে ডাকেন এবং আমাকে আশ্বস্ত করেন, তিনি সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু বাসায় গেলে তিনি জানান, অনেক অসুস্থ আর নার্ভে কিছু সমস্যার কারণে তিনি মেয়েদের স্পর্শে কোনো অনুভূতি পান না, এজন্য তার স্ত্রী তার সঙ্গে থাকে না। ছেলেদের হাত শক্ত হওয়ায় তিনি ছেলেদের স্পর্শে অনুভূতি পান। এরপর এই শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন বলে ভুক্তভোগী জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top