৫০০ বিলিয়ন ডলার: সত্যিই কি ইতিহাসের সর্বোচ্চ করদাতা হচ্ছেন ইলন মাস্ক?

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার নিজেকে ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জীবদ্দশায় তাঁর মোট কর পরিশোধের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

মাস্ক বলেন, তিনি ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি কর পরিশোধ করেছেন। এক্সে শেয়ার করা একটি ভিডিওতে কৌতুকের ভঙ্গিতে তিনি বলেন, এককভাবে তিনি ইতিহাসের সর্বোচ্চ করদাতা। এত কর দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ আইআরএস থেকে কোনো ট্রফি পাননি। বাচ্চারা কারাতে প্রতিযোগিতায় জিতলে যেমন ছোট ট্রফি পায়, তেমন কিছু পেলেও খুশি হতেন বলেও মন্তব্য করেন তিনি।

চলতি মাসের শুরুতে মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স, কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান এক্স এআই একীভূত হয়। এর ফলে তাঁর প্রতিষ্ঠানের বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। একীভূতের পর এক দিনেই তাঁর নিট সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। নতুন কোম্পানিতে মাস্কের ৪৩ শতাংশ মালিকানা রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৫৪২ বিলিয়ন ডলার।

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য বিশেষ মার্স শট পে প্যাকেজ অনুমোদন করেছেন। আগামী ১০ বছরে টেসলা নির্ধারিত প্রবৃদ্ধি অর্জন করতে পারলে তিনি অতিরিক্ত ১ ট্রিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার পেতে পারেন। এমনটি হলে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন।

বর্তমানে টেসলায় মাস্কের ১২ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য প্রায় ১৭৮ বিলিয়ন ডলার। এ ছাড়া তাঁর কাছে ১২৪ বিলিয়ন ডলার সমমূল্যের স্টক অপশন রয়েছে।

সোর্স: ফাইন্যান্সিয়াল টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top