মুজিব কোটের আধিপত্য শেষ, ফ্রি দিলেও মানুষ নেয় না : নুর

মুজিব কোটের আধিপত্য শেষ, এখন ফ্রি দিলেও মানুষ নেয় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আমরা বলেছিলাম মুজিব কোটের আধিপত্য একদিন শেষ হবে। এখন ফ্রি দিলেও মানুষ মুজিব কোট নেয় না, ভয়েও কেউ আর মুজিব কোট পরে না।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, তা রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামী নির্বাচনের মাধ্যমে যদি একটি জাতীয় সরকার গঠিত হয়, তবে সেই সরকার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে। কিন্তু আমাদের মধ্যে যদি রাজনৈতিক বিভাজন ও অনৈক্য থেকে যায়, তাহলে স্বৈরাচারী শক্তি আবারও ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, আমরা কেউ নিরাপদ থাকব না।

তিনি আরো বলেন, ‘একদিকে আমরা আশাবাদী নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু অন্যদিকে নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। কারণ, গণ-অভ্যুত্থানের শক্তিসমূহকে সরকার সমালোচনা করে নাস্তানাবুদ করছে। এমনটা চলতে থাকলে সামনে সবার জন্যই শনির দশা অপেক্ষা করছে।

5 thoughts on “মুজিব কোটের আধিপত্য শেষ, ফ্রি দিলেও মানুষ নেয় না : নুর”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top