নেপালেও ‘বালিশকাণ্ড’, সাবেক মন্ত্রীসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলানেপালেও বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘বালিশ কাণ্ড’ এর মতো একটি কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। এবার নেপালে সরকারি টাকায় কেনা বালিশের দাম অস্বাভাবিকভাবে বেশি দেখিয়ে আলোচনার জন্ম দিয়েছে ‘বালিশ কাণ্ড’। এ ঘটনা ‘বালিশ কাণ্ড’ নামেই পরিচিত হয়ে উঠেছে।নেপালেও একই ধরনের দুর্নীতির মামলা সামনে এসেছে। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে কৃত্রিমভাবে ব্যয় বাড়িয়ে অবৈধ অর্থ লেনদেন করা হয়েছে। দুর্নীতির অভিযোগে পাঁচ সাবেক মন্ত্রী, ১০ সাবেক সচিবসহ ৫৫ জন ব্যক্তি ও একটি কোম্পানিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে নেপালের দুর্নীতি তদন্ত কমিশন।মামলার অভিযোগে বলা হয়, প্রকল্পে ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে অনিয়মিতভাবে লেনদেন করা হয়েছে। প্রকল্পের দরপত্র, ব্যয় নির্ধারণ এবং পরামর্শক নিয়োগেও বিভিন্ন অনিয়ম দেখা গেছে। নগদ অর্থের হিসাব অনুযায়ী এটি নেপালের বিশেষ আদালতে দাখিল করা সবচেয়ে বড় দুর্নীতি মামলা।প্রকল্পটি বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতা, গোপন চুক্তি, অস্বচ্ছ দরপত্র এবং নানা বিতর্কে জর্জরিত ছিল। পরিকল্পনা সংশোধন এবং স্থবিরতার মধ্য দিয়ে এটি এগিয়েছে।




মামলার সঠিক তদন্ত ও বিচার হওয়া উচিত
ki bisoye
দক্ষিণ এশিয়ার জনগণের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল কাছাকাছি।
বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘বালিশ কাণ্ড’ এর মতো একটি কেলেঙ্কারি ঘটনা ঘটেছে