শ্রীলঙ্কায় বন্যা এবং রণঝড়ে ভূমিধ্বসে পড়া জনগণের জন্য বাংলাদেশ সরকার মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে। আগামী ৩ ডিসেম্বরে (যদি আবহাওয়া অনুকূল থাকে) বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে ত্রাণ ও উদ্ধারকারী দল প্রেরণ করা হবে। এই কাজে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এ সহায়তা করবে।সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় ৩৫৫ জনের প্রাণ হানি হয়েছে এবং ২০ হাজারের অধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসাথে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং আন্তর্জাতিক মহলের সাহায্যের অনুরোধ জানানো হয়েছে।




ভাল কাজ করেছে বাংলাদেশ
বাংলাদেশ সবসময় শ্রীলঙ্কায় পাশে আছে