এখনকার স্মার্টফোনগুলোতে নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার হয় কেন?

প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন। অ্যাপল থেকে স্যামসাং, রেডমি, ভিভো, অপো থেকে শুরু করে একাধিক কম্পানির স্মার্টফোন এখন হাতে হাতে দেখা যায়। আর এসব ফোনের একটা কমন জিনিস হলো, এগুলোর ব্যাটারি আর আপনি খুলতে পারবেন না।

যাকে বলে নন-রিমুভেবল ব্যাটারি।প্রসঙ্গত, একটা সময় স্মার্টফোনের ব্যাটারি অনায়াসে খোলা যেত। তবে বেশ কিছু বছর থেকে এই সুযোগ আর নেই। আর এই ট্রেন্ডটা সব কম্পানিই ফলো করছে। যার ফলে এখন আর ফোনের ব্যাটারি খুলে ফেলার অপশন গ্রাহকদের কাছে নেই।কিছু সমস্যা হলেই দৌড়াতে হয় সার্ভিস সেন্টার। 

তবে প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল স্মার্টফোন কম্পানিগুলো? কেন তারা ফোনের ব্যাটারি খুলতে দিতে চায় না? এমনটা হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। যেমন ধরুন—

ফোন স্লিম হয়েছে

আগে ফোনের ব্যাটারি খোলা যেত। আর সেই কারণে ফোনের পেছনে ফিট করতে হতো ব্যাক প্যানেল

সেই কারণে ফোনটা মোটা দেখাতো। তবে এই সমস্যার সমাধান করা গেছে নন-রিমুভেবল ব্যাটারির মাধ্যমে। এর ফলে এখন আর ব্যাক প্যানেল বসানোর প্রয়োজন পড়ছে না। তাই ফোন হয়ে গেছে স্লিম এবং ওজন কমেছে ফোনের।যার ফলে খারাপ হয়ে যেতো ফোন। তবে বর্তমান নন-রিমুভেবল ব্যাটারির ফলে এই সমস্যার সমাধান করা গেছে। এমনকি এই ধরনের ব্যাটারি আসার পর থেকে ফোনে ধুলাবালি ঢোকার আশঙ্কাও অনেকটাই কমেছে এক ধাক্কায়। বেশি জায়গা

আগে ব্যাটারি বের করা যেত। তার ফলে জায়গা লাগত বেশি। তবে এখন রিমুভেবল ব্যাটারির জন্য সেই জায়গাটা লাগে না। তার পরিবর্তে সেখানে হাই অ্যান্ড ক্যামেরা থেকে শুরু করে একাধিক সেন্সর এবং বড় ব্যাটারি ব্যবহার করা যায়। 

সিকিউরিটি

আগে ফোন চুরি হলেই ব্যাটারি খুলে সুইচ অফ করে দেওয়া যেত। তবে এখন আর সেই কাজটা সহজে করা যায় না। আর সেটাও সম্ভব হয়েছে নন-রিমুভেবল ব্যাটারির সৌজন্যে। অর্থাৎ এর মাধ্যমে বেড়েছে সিকিউরিটি।

ফোনের কোয়ালিটি

একটা কথা মাথায় রাখতে হবে যে, বর্তমানে নন-রিমুভেবল ব্যাটারির জন্য ফোনের কেস অনেক বেশি শক্তপোক্ত বানানো সম্ভব হচ্ছে। ফোনের ব্যাক প্যানেলেও করা যাচ্ছে কারুকার্য। যার ফলে ফোন দেখতে লাগছে দারুণ।

সূত্র : আজতক বাংলা

9 thoughts on “এখনকার স্মার্টফোনগুলোতে নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার হয় কেন?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top