গরু বা খাসির রেজালার সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। কিন্তু চিকেন রেজালার স্বাদ কি চেখে দেখা হয়েছে? গরু বা খাসি খাওয়া এই সময়ে অনেকেই খেতে চান না। কারণ এগুলো দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়, সেই সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য সমস্যাও ডেকে আনে।
তবে মুরগি খেতে তো সমস্যা নেই! কিন্তু একই ধাঁচের মসলা মুরগি আর কতো।
আজকে জেনে নিন চিকেন রেজালার একদম পারফেক্ট রেসিপিটি। মুখের স্বাদে আনুন পরিবর্তন।
ফ্রাইড রাইস বা রুমালি রুটির সঙ্গে চিকেন রেজালা পারফেক্ট। বাড়িতে থাকা সহজ উপকরণেই এটি বানিয়ে নিতে পারেন।
উপকরণ
- গোলমরিচ গুঁড়া
- তেজপাতা
- গোটা শুকনা মরিচ
- গোটা গোলমরিচ
- লবণ
- ঘি
- সাদা তেল
- টক দই ফেটানো
- কাজুবাটা
- পোস্ত বাটা
- আদা রসুন বাটা
- গরম মসলা গুঁড়া
- গোটা এলাচ
- লবঙ্গ
- দারচিনি
- স্বাদ অনুযায়ী চিনি
- পেঁয়াজ বাটা
- পেঁয়াজের রিং
- কাঁচামরিচ কুচি
পদ্ধতি
প্রথমে গোলমরিচ গুঁড়া, অল্প লবণ, দুই চামচ টক দই দিয়ে মুরগীর মাংস ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে গোটা শুকনা মরিচ, গোটা গরম মসলা ও তেজপাতা এবং গোটা গোলমরিচ দিয়ে হালকা নেড়ে নিন।
এরপর পেঁয়াজ বাটা দিয়ে হালকা কষিয়ে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
সংগৃহীত ছবি

রইল উপকরণ ও পদ্ধতি।
আরো পড়ুন

শীত না আসতেই ত্বক রুক্ষ? তেল দিয়েই শুরু হোক রূপচর্চা
উপকরণ
- গোলমরিচ গুঁড়া
- তেজপাতা
- গোটা শুকনা মরিচ
- গোটা গোলমরিচ
- লবণ
- ঘি
- সাদা তেল
- টক দই ফেটানো
- কাজুবাটা
- পোস্ত বাটা
- আদা রসুন বাটা
- গরম মসলা গুঁড়া
- গোটা এলাচ
- লবঙ্গ
- দারচিনি
- স্বাদ অনুযায়ী চিনি
- পেঁয়াজ বাটা
- পেঁয়াজের রিং
- কাঁচামরিচ কুচি
আরো পড়ুন

ত্বকের যত্নে ডাবের পানির উপকারিতা
পদ্ধতি
প্রথমে গোলমরিচ গুঁড়া, অল্প লবণ, দুই চামচ টক দই দিয়ে মুরগীর মাংস ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে গোটা শুকনা মরিচ, গোটা গরম মসলা ও তেজপাতা এবং গোটা গোলমরিচ দিয়ে হালকা নেড়ে নিন।
এরপর পেঁয়াজ বাটা দিয়ে হালকা কষিয়ে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
এরপর ফেটানো টক দই, কাজুবাটা ও পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য পানি দিয়ে স্বাদমতো লবণ-চিনি দিয়ে কাঁচামরিচ দিতে হবে।
এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গোলমরিচ গুঁড়া দিয়ে চাপা দিয়ে রান্না করুন। চিকেন সিদ্ধ হলে রিং করে রাখা পেঁয়াজের টুকরা দিয়ে আবার তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখুন।

মজার ব্যাপার
রেসিপিটা সত্যিই সুন্দর