Paayel Sarkar: ‘যৌনতা দাবি করেছিল এক টলিউড প্রযোজক…’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক পায়েল সরকার

পায়েল সরকার: ‘মেয়েদের না বলাটা পুরুষদের ইগোতে নিয়ে নেয়’, নো-মিনাস নো। এই আপ্তবাক্যটি এখনও বুঝে উঠতে পারেনি টলিউডের পুরুষরা!কাস্টিং কাউচ গ্ল্যামার জগতের এক অন্ধকারময় দিক। বলিউড হোক আর টলিউড, কাস্টিং কাউচের শিকর ছড়িয়ে রয়েছে সর্বত্র। অনেক সময়ই উঠতি নায়িকা বা মডেলদের কাছ থেকে কাজের সুযোগ দেওয়ার নামে যৌন সুবিধা দাবি করা হয়। কিন্তু এই অনৈতিক দাবি থেকে অনেকাংশে রেহাই পান না ইন্ডাস্ট্রির নামকরা নায়িকারাও।নিজের জীবনের তেমনই এক অজানা ঘটনার কথা সম্প্রতি সামনে আনলেন পায়েল সরকার। একটা সময় টলিউডের কমার্শিয়াল ছবির পরিচিত মুখ ছিলেন পায়েল সরকার। দেবের সঙ্গে তাঁর জুটি ব্লকবাস্টার হিট। আই লাভ ইউ, লে ছক্কা, প্রেম আমার-এর মতো মেগা হিট ছবি রয়েছে পায়েল সরকারের ঝুলিতে। সম্প্রতি এক পডকাস্টের মঞ্চে পায়েল জানিয়েছেন, একবার এক প্রয়োজক তাঁর কাছে যৌনতা দাবি করেছিল।স্ট্রেট আপ উইথ শ্রী-র আসন্ন এপিসোডের প্রোমো সামনে এসেছে। সেখানেই দেখা গেল সঞ্চালিকাকে পায়েল জানান, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রয়োজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ সঞ্চালিকা পালটা জানতে চান, ‘যৌন সুবিধা?’ এইবার পায়েল রাখঢাক না রেখেই বলেন, ‘হ্যাঁ, সেটাই।’এরপর পায়েল বলে চলেন, ‘উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর প্রেম আমার হল, লে ছক্কা হল। মনে আছে, এক বছরের ব্যাবধানে দুটো ছবি শুটিং করেছিলাম।’আমাদের সমাজে এখনও মেয়েদের না বলাটা কে সম্মান করতে পারে না পুরুষ। আক্ষেপ পায়েলের। তিনি বলেন, ‘একজন মহিলা কোথাউ গিয়ে না বলছে, মানে সে কোথাউ গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এখানে না মেয়েদের না বলাটা (রিফিউসাল) পুরুষরা ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বাএকটা সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া চলেনি। বোঝে না সে বোঝে না ছবির পর সেই সম্পর্কে ইতি পড়ে। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। মিমির সঙ্গে প্রেমপর্ব মিটিয়ে শুভশ্রীর সাথে সংসার পেতেছেন রাজ। ওদিকে ৪০-এর গণ্ডি পেরিয়েও সিঙ্গল পায়েল। নায়িকাকে শেষ দেখা গিয়েছিল নজরবন্দী ছবিতে। বিতর্কের কেন্দ্রে থাকা দ্য় অ্যাকাডেমি অফ ফাই আর্টস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পায়েল।

3 thoughts on “Paayel Sarkar: ‘যৌনতা দাবি করেছিল এক টলিউড প্রযোজক…’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক পায়েল সরকার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top