রোজার ফেসবুকজুড়ে এখনও রয়েছেন তাহসান

হঠাৎ করেই শোবিজ অঙ্গনে ভাঙনের সুর। ঘরোয়াভাবে বিয়ে করলেও তাহসান-রোজা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেন দর্শক-ভক্তরা। তবে বছর গড়াতেই তাদের বিচ্ছেদের খবরে আবারও শোরগোল পড়ে গেছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয় সংসার পেতেছিলেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। তিনি গত বছর ৪ জানুয়ারি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুর দিকে ফুরফুরে মেজাজে দেখা গেলেও সম্পর্কটা বেশিদিন স্থায়ী হয়নি। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান তাহসান। বিষয়টি নিয়ে তাহসান বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেন। তাহসানের ভাষায়, সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা আসলে গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন। তবে বিষয়টি নিয়ে রোজা আহমেদ কোনো কথা বলেননি। এমনকি রোজার ফেসবুক পেজের কাভার ফটোতে এখনও তাদের বিয়ের ছবি শোভা পাচ্ছে। এর আগে তাহসানের সঙ্গে পোস্ট করা ছবিগুলো এখনও আগের মতোই রয়েছে তার ফেসবুকে।

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top