মেক্সিকোর সেই ফাতিমা বশের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

মেক্সিকোর সেই ফাতিমা বশের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুটনভেম্বরের শুরুতে এক আয়োজনে এক থাই কর্মকর্তা অন্য প্রতিযোগীদের সামনে প্রকাশ্যেই ২৫ বছর বয়সী ফাতিমাকে তিরস্কার করেছিলেন এবং যারা তাকে সমর্থন দেবে তাদেরকে অযোগ্য ঘোষণার হুমকি দিয়েছিলেন।থাইল্যান্ডে হওয়া চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ।শুক্রবার তার মাথায় বিজয়ীর মুকুট ওঠার পরপরই বিতর্কে জর্জরিত এবারের আসরের সমাপ্তি ঘটল, বলছে বিবিসি।নভেম্বরের শুরুতে এক আয়োজনে এক থাই কর্মকর্তা অন্য প্রতিযোগীদের সামনে প্রকাশ্যেই ২৫ বছর বয়সী ফাতিমাকে তিরস্কার করেছিলেন এবং যারা তাকে সমর্থন দেবে তাদেরকে অযোগ্য ঘোষণার হুমকি দিয়েছিলেন।এর প্রতিবাদে ফাতিমা এবং ডজনের বেশি প্রতিযোগী ওয়াকআউট করেন। পরে ওই থাই কর্মকর্তা ক্ষমা চাইলেও এ নিয়ে আলোচনা-সমালোচনা প্রতিযোগিতার শেষ পর্যন্ত ছিল।কয়েকদিন আগে দুই বিচারক পদত্যাগ করলে বিতর্ক তুঙ্গে ওঠে। পদত্যাগী বিচারকদের একজন পরে অভিযোগ তুলে বলেন, আয়োজকরা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছেন।এমন এক সময় এই প্রতিযোগিতা নিয়ে তুমুল বিতর্ক হল যখন বিশ্বজুড়েই এখন এ ধরনের সুন্দরী প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে এবং দর্শকের মনোযোগ ক্রমশ কমছে।ফাতিমা বশকে জয়ী ঘোষণা করার পর এ নিয়েও অনলাইনজুড়ে তুমুল বিতর্ক চলছে।মেক্সিকান নাগরিকদের পাশাপাশি যারা ফাতিমার ওয়াকআউটকে স্বাগত জানিয়েছিলেন তারা তার মুকুট জয়কে স্বাগত জানাচ্ছেন।তবে অনেকে বলছেন, আগের কেলেঙ্কারি ধামাচাপা দিতেই আয়োজকরা প্রভাব খাটিয়ে এই মিস মেক্সিকানকে বিজয়ী বানিয়েছেন।প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস থাইল্যান্ড প্রাভিনার সিং। মিস ভেনেজুয়েলা স্টেফানি আবাসালি হয়েছেন ‍তৃতীয়। তাদের ঠিক পরে জায়গা হয়েছে মিস ফিলিপিন্স মা আহতিসা মানালো ও মিস আইভরি কোস্ট অলিভিয়া ইয়াস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top