ফের কমল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের মূল্য কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতিভরিতে ১,০৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার থেকে সারা দেশে নতুন স্বর্ণের দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য হ্রাস পেয়েছে। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য হবে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা স্থির করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বজুস আরো জানায়, স্বর্ণ বিক্রির মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারের নির্ধারিত ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম মজুরির ৬ শতাংশ যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে, চলতি বছরের ৫ জানুয়ারি দেশীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা স্থির করা হয়েছিল। এই দাম ৬ জানুয়ারি থেকে কার্যকর হয়।
এবার স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রূপার দামও হ্রাস করা হয়েছে। ভরিতে ৩৮৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রূপার দাম ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার মূল্য ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

2 thoughts on “ফের কমল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর”

  1. HM HASAN MAHMUD HIMU

    দেশের বাজারে আরও এক দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

  2. স্বর্ণের দাম ফের কমল, কার্যকর হবে আজ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top