এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সঙ্গে একটি ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এমটিবির কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এমটিবির কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এমটিবি ই-ব্যাংক-এর সঙ্গে সমন্বিত আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে নির্বিঘ্নে সব ধরনের আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে। ব্যবহারকারীরা এমটিবি ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে সহজ ও নিরাপদ লেনদেন অনুমোদনের সুবিধাও উপভোগ করবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির উপস্থিত থেকে চুক্তি বিনিময় করেন।

এছাড়া এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর প্রধান আর্থিক কর্মকর্তা আবুল বশির খান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top