‘জেবু’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল। তারেকের পরিবার থেকে বিড়ালটি আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে আজ দুপুর ১২টার পরে জেবুর দেশে ফেরার কথা প্রকাশ করা হয়। এর সঙ্গে ছবি যুক্ত করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘দেশে ফিরেছে জেবু’।
এর কিছুক্ষন আগে ঢাকার শাহজালাল বিমানবন্দর অবতরণ করে তারেক রহমানকে নিয়ে যাওয়া বিমানটি। এই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। এর আগেও তারেক রহমান সামাজিক মাধ্যমে পোষা বিড়াল জেবুর ছবিগুলি পোস্ট করেছিলেন। এর পরই সমাজমাধ্যমে বিড়ালটি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সময়ে ছবি এবং ভিডিওতে দেখা গেছে বিড়ালটিকে তারেক রহমানের পাশে।
পরে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবি নিয়ে বিবিসি বাংলায় তারেক রহমান বলেন, ‘এই বিড়ালটি আমার মেয়ের। তবে এখন এটি সকলের হয়ে গেছে। আমরা সকলেই এর প্রশংসা করি।’ ১৭ বছরের নির্বাসনের পর আজ বাংলাদেশে ফিরে আসছেন তারেক রহমান। লন্ডন থেকে সিলেটের পথে বেলা ১১টা ৩৯ মিনিটে বাংলাদেশের বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট এলাকায় বিএনপি গণসংবর্ধনার আয়োজন করেছে। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে চলে যাবেন। গণসংবর্ধনা স্থলে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে।
গণসংবর্ধনার পর, তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।


‘জেবু’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল। তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।