নতুন মজার জোকস

১. পাড়ার মোড়ের আড্ডা-খুব ভালো, মানুষের শিশু এবং প্রাণীদের শিশুদের মধ্যে পার্থক্য কি?মানুষের শিশু কথা বলতে পাড়ে, প্রাণীদের শিশু কথা বলতে পাড়ে না।উহু তবে না, প্রাণীদের শিশু প্রাণী হয়। যেমন খাঁচার শিশু খাঁচাই হবে, গাধার শিশু গাধাই হবে। কিন্তু মানুষের শিশু হল একমাত্র এমন প্রাণী যে মানুষের শিশু হওয়ার সাথে সাথে গাধা, খাঁচা, কুকুর, গরু এমনকি শুয়োরের শিশুর উপাধি পর্যন্তও পেয়ে যায়।২. কে বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই? একটি উদাহরণ দেখাই-আমাদের শশী পাড়ার শসা বাবু, ছয় বছর আগে ছয় লাখ টাকা দিয়ে একটি হুন্ডাই কার কিনেছিলেন। সেই বছরেই, তার স্ত্রী তার কাছে বায়না ধরেছিল তাকে পুড়ো সোনার হাঁর, হীরে বসানো নাকছাবি থেকে শুরু করে সমস্ত কিছু লাগবে।স্ত্রীর আবদার রাখতে গিয়ে শশী বাবুর প্রায় তিন লাখ টাকা খরচ হয়। কিন্তু আজ ছয় বছর পড়, শশী বাবুর সেই কার-এর দাম কমে হয়েছে তিন লাখ টাকা, আর অন্যদিকে স্ত্রীর আবদারে কেনা সোনা আর হীরে বসানো গয়নার মূল্য দাঁড়িয়েছে ১৮ লাখ টাকা। তাহলে এবার বলুন, মেয়েদের মাথায় বুদ্ধি আছে কি নেই?৩. ছেলেদের জন্য সেলুন আর মেয়েদের জন্য রয়েছে বিউটি পার্লার। দুটির কাজ প্রায় একই। কিন্তু আমার মাথায় কিছুতেই ঢোকে না, ছেলেরা সেলুন থেকে আসার পড় স্নান করে অথচ মেয়েরা বিউটি পার্লার থেকে আসার পড় মুখ পর্যন্ত ধোয় না কেন? শুনেছি মেয়েরা নাকি অনেক পরিষ্কার, কিন্তু এখানে তো ছেলেদেরই জয় হল। কারণ যত ঠাণ্ডাই হোক না কেন, ছেলেরা সেলুন থেকে এসে স্নান করবেই করবে। আর মেয়েরা সামান্য মুখ পর্যন্ত ধোয় না।৪. এই কথাটি শুধু মেয়েদের জন্য। মেয়েরা ভালভাবে এটি ফলো করো- উঁহু উঁহু, গলাটা আগে পরিষ্কার করে নিই, কারণ গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি।মেয়েরা জীবনে সুন্দর হতে গেলে, মুখে ক্রিম লাগাতেই হবে, কারণ টিভিতে যত অ্যাড দেখি তার সবগুলোতেই নায়িকারা রয়েছেন আর তারা বলেন- “আমার সুন্দরতার পেছনে রয়েছে অমুখ ক্রিম।” তাই সুন্দর হতে গেলে ক্রিম মাস্ট। তবেই হতে পাড়বে নায়িকাদের মত।৫. পাপ পুন্য তো মানেন নাকি? সুখ আপনি ঠিক ততটাই পাবেন যতটা আপনি পুন্যের কাজ করেছেন। কিন্তু আপনি কতটা শান্তিতে থাকবেন সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করছে আপনার স্ত্রীর উপর।৬. দেখুন ভাই, মোবাইল কিনবেন কিছুদিন অপেক্ষা করুন। কারণ নতুন বছরে অনেক নতুন মোবাইল লাঞ্চ হয়। ঠিক তেমনই বিয়ে করবেন, কিছুদিন অপেক্ষা করুন। হতেও তো পাড়ে, একই মডেলের মধ্যে যদি আলাদা ডিজাইন পেয়ে যান!৭. আমি একটু আগেই বললাম, আমার নিষ্পাপ মন। এবার এই নিষ্পাপ মনের একটি উদাহরণ দিই। একবার আমি একটি লোকাল ট্রেনে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আসছিলাম। ট্রেনে অনেক ভিড় ছিল। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন আমাদের জাতীয় সংগীত বেজে উঠল। আবার বলছি আমার নিষ্পাপ মন, আমি সীট থেকে উঠে দাঁড়ালাম। কিন্তু আমি উঠতেই এক মেয়ে সপাৎ করে আমার সীটে বসে পড়ল। পড়ে জানতে পাড়লাম এই মেয়েটিই মোবাইলে জাতীয় সংগীত বাজিয়েছিল। আমি বেচারা নিষ্পাপ মন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার গন্তব্যে চলে এলাম।৮. আমি অনেক ভদ্র। ছোট থেকেই বাবা-মা শিখিয়েছেন বড় দের কথার মুখে মুখে উত্তর দিবি না। আর আজও সেই সংস্কার আমি পালন করে আসছি। আর এর জন্যই আমি পরীক্ষায় প্রতি বছর ফেল হই। কারণ একটাই, সেই প্রশ্ন গুলি তো শিক্ষকরা তৈরি করেন, আর আমার বাবা মা তো বলেই দিয়েছেন যে, বড়দের কথার উত্তর দিবি না। তাই স্যারেদের প্রশ্নের উত্তর আমি দিই না, খাতা সাদা রেখেই চলে আসি। তোমাদেরও আমার মতন সংস্কার শেখা উচিত। বড়দের কথার কোনো উত্তর দিও না, আমার মতো ভদ্র হতে শেখো।৯. ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন-“জীবের জীবনের মূল উপাদান হল অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পাড়ব না। ১৭৭৩ সালে অক্সিজেন আবিষ্কার হয়।”এদিকে হাবলু মনে মনে- ইস আমার কি ভাগ্য, ১৭৭৩ সালের পড়েই আমি জন্ম নিয়েছি, তার আগে জন্ম হলে তো অক্সিজেনের অভাবে মারাই যেতাম।১০. আমি অনেক ভদ্র। ছোট থেকেই বাবা-মা শিখিয়েছেন বড় দের কথার মুখে মুখে উত্তর দিবি না। আর আজও সেই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top