রমজানে বৈশাখী টিভিতে ধারাবাহিক ‘রহমত’

বরাবরের মতো চলতি রমজানেও বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’। প্রতিদিন বিকাল ৬টা ২০ মিনিটে প্রচার শুরু হয়েছে নাটকটি। 

পরিচালক মামুন আব্দুল্লাহ বলেন, ‘নাটকটির মূল উদ্দেশ্য পবিত্র রমজানে কোরআন-হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা, ভালো ভালো কাজের প্রতি উৎসাহিত করা।’ 

নাটকের গল্প নিয়ে তিনি জানান, মফস্বল শহরের একটি গ্রাম সুন্দরগঞ্জ। এ গ্রামেই পরিবার পরিজন নিয়ে বাস করেন আলী মাস্টার। সারা জীবন হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তিন বছর আগে অবসর নিয়েছেন। তিন সন্তানের মধ্যে বড় মেয়ে তিতলি স্বামীসহ এই বাড়িতেই থাকে। একমাত্র ছেলে মিঠু এবং ছোট মেয়ে তিশাও এ বাড়িতে থাকে। রমজান মাস। সেহরি খাবার টেবিলে আলী মাস্টার দুইটি ঘোষণা দেন। একটি হলো আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় কোনো রান্না হবে না। দ্বিতীয়টি হলো পুরো রমজান মাসেই তিনি সেহরি ও ইফতারের সময় একজন করে মেহমান নিয়ে আসবেন।

এর মাধ্যমে তিনি ছেলে মিঠু ও জামাই তিতলিকে রোজার গুরুত্ব বুঝিয়ে দেন, পাশাপাশি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রোজা না রাখার ক্ষতির ব্যাখ্যা দেন। তবে পরিবারে অন্য সমস্যা ও চ্যালেঞ্জও দেখা দেয়। ছোট মেয়ে তিশা রোজা রাখলেও টিকটক ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

পাশের বাড়ির আজমল সুদের ব্যাবসা চালায়। রোজার মাসেও তার সুদের লেনদেন বন্ধ থাকেনি। তার ছেলে আবুলও একই পথ অনুসরণ করে। আজমলের মেয়ে তানিয়া একাধিক প্রেমে লিপ্ত ও ধর্মীয় নিয়মে তেমন তোয়াক্কা করে না। 

আলী মাস্টার পরিবার ও গ্রামবাসীর মাঝে এসব অনৈতিক আচরণ ও অসদাচরণের বিষয়ে সতর্ক করেন। তবে কিছুক্ষেত্রে ফল খুব বেশি আসে না। এভাবেই গল্পে পরিবার, নৈতিক শিক্ষা, রমজানের গুরুত্ব, প্রেম ও সামাজিক অসদাচরণের নানান সংঘাতের মধ্য দিয়ে ঘটনা এগোয়।

বৈশাখীতে প্রতিদিন বিকাল ৪টা ২৫ মিনিটে প্রচারিত হচ্ছে রমজানের স্বাস্থ্য ভাবনা। বিকাল ৫টা ১৫ মিনিটে সরাসরি ইসলামি অনুষ্ঠান ‘রমজানের সওগাত’ প্রচারিত হচ্ছে। আর রমজানের প্রতিদিন আল কোরানের বাণী প্রচারিত হচ্ছে ভোর ৪টা ২০ মিনিটে।

বৈশাখী টিভিতে ২৪ ফেব্রুয়ারি দেখবেন—   

ভোর
৬.০০: সকালের ধর্মীয় অনুষ্ঠান: ইসলাম ও সুন্দর জীবন। প্রযোজনা: আলমগীর রাসেল।
৬.৩০: সকালের ধর্মীয় অনুষ্ঠান: সুন্দর জীবন। 

সকাল
৭.০০: সকালের ধর্মীয় অনুষ্ঠান: আল কোরানের বাণী। প্রযোজনা: আলমগীর রাসেল।
৭.৪৫: দেশের গান নিয়ে অনুষ্ঠান ‘জন্মভূমি’। প্রযোজনা: মামুন আব্দুল্লাহ।
৮.২০: বৈশাখীর সকালের গান: অংশ নেবেন কন্ঠশিল্পী মারুফা জান্নাত তৃষা। প্রযোজনা: লিটু সোলায়মান।
৯.০০: স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান: ‘বৈশাখী হেলথ’। প্রযোজনা: নিকোলাস হীরা।
৯.১০: মিউজিক অ্যালবাম। প্রযোজনা: আলমগীর রাসেল।
৯.৩০: ধারাবাহিক নাটক- ‘মহল্লা’।
১০.০০: বাংলা সিনেমা: ‘নায়ক’। অভিনয়ে- মান্না, পূর্ণিমা, নাসির খান প্রমুখ।

দুপুর
১.০০: চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান: ‘শুধু সিনেমার গান’। প্রযোজনা: নিকোলাস হীরা।
১.৩০: ধারাবাহিক নাটক-‘ফোর্থ ক্লাস সোসাইটি’।
২.২০: বাংলা সিনেমা: ‘প্রাণের প্রিয়তমা’। অভিনয়ে- শাকিল খান, পপি, রাজ্জাক প্রমুখ।

বিকাল
৪.২৫: স্বাস্খ্যবিষয়ক অনুষ্ঠান ‘রমজানের স্বাস্থ্য ভাবনা’। প্রযোজনা: রাজিব ও সুভদ্র।
৫.১৫:  সরাসরি ইসলামি অনুষ্ঠান- রমজানের সওগাত। প্রযোজনা: আনু ও রাজিব।

সন্ধ্যা
৬.২০: রমজানের ধারাবাহিক নাটক: ‘রহমত’।

রাত 
৮.০০: ধারাবাহিক নাটক:  ‘মুসা’।
৮.৪০: ধারাবাহিক নাটক- ‘হাবুর স্কলারশিপ’।
৯.২০: ধারাবাহিক নাটক: ‘নাটবল্টু’। 
১০.০০:  একক নাটক: ‘রেডিও জয়নাল’। অভিনয় করেছেন- মোশাররফ করিম, সামান্থা পারভেজ প্রমুখ। 
১২.০০: সমসাময়িক বিষয় নিয়ে লাইভ টকশো- জিরো আওয়ার।

বৈশাখীর সংবাদ
বৈশাখী সারাদেশ- সকাল ৮টা।
বৈশাখী সংবাদ- দুপুর ২টা।
বৈশাখী সারাদেশ- বিকাল ৫টা।
বৈশাখী সংবাদ ও খেলার সংবাদ সন্ধ্যা ৭টা।
বৈশাখী সংবাদ এবং সংস্কৃতি ও বিনোদন সংবাদ- রাত ১১টা।
বৈশাখী প্রবাসী সংবাদ- রাত ৩টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top