রহস্যের আবরণে প্রেমের গল্প ‘প্যারাডাইস’

রহস্য আর প্রেমের গল্প নিয়ে নির্মাতা অনিক বিশ্বাস নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘প্যারাডাইস’। এতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন আয়েশা খান ও ফররুখ আহমেদ রেহান।

নির্মাতা অনিক জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে ঢাকার ৩০০ ফিট এলাকায় হয়েছে সিনেমার দৃশ্যধারণ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে শিগগিরই প্রচারে আসবে ‘প্যারাডাইস’।

অনিক বলেন, সাসপেন্স ও প্রেমের মিশেলে নির্মিত হয়েছে গল্পটি। দুই ধরনের দুই মানুষের জীবনদর্শন উঠে আসবে সিনেমায়। এটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা যায়।

মোশন ভার্গ স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় আয়েশা ও রেহান ছাড়াও আরও অভিনয় করেছেন ফারিয়া, সিয়াম নাসির, অরণ্য, দেলোয়ার উদ্দিনসহ অনেকে।

‘প্যারাডাইস’ পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও নিজেই লিখেছেন অনিক নিজেই। এই পরিচালকের ‘মার্বেল’ ও ‘শিরোনাম’ নামের আরও দুইটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top