রফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন। যা দেশটিতে নারী মহিলা ক্রিকেটারের জন্য সর্বোচ্চ বর্ষসেরা পুরস্কার হিসেবে স্বীকৃতি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সাদারল্যান্ড ৭৭ ভোট পেয়ে বেথ মুনিকে পেছনে ফেলেছেন। বেথ মুনি৭৪ ভোট পেয়েছিলেন। তৃতীয় স্থানে থাকা আলানা কিং পেয়েছেন ৫৬ ভোট।
পুরস্কার জেতার পর প্রতিক্রিয়ায় অ্যানাবেল সাদারল্যান্ড বলেন, এটি অবশ্যই একটি আশ্চর্যজনক ঘটনা ছিল, কিন্তু এটি একটি বিশাল সম্মান এবং বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতে আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিংবদন্তির নামে পাওয়া পুরস্কার জেতার অনুভূতি অসাধারণ।
তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে দলে অবদান রাখতে চেষ্টা করেছি। আগামীতেও আমি দলে এবং দলের সাফল্যে ধারাবাহিকভাবে অবদান রাখতে সক্ষম হতে চাই। আমরা এখন ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যা আজ রাতের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ দিয়ে শুরু হবে।
উল্লেখ্য, সব ফরম্যাট মিলিয়ে সাদারল্যান্ড ১৫ দশমিক ৬৩ গড়ে ২৭ উইকেট নিয়েছেন এবং ৪১ দশমিক ৬৬ শতাংশ গড়ে ২৫০ রান করেছেন। তিনি ২০২৬ সালের বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের সম্মানও পেয়েছিলেন। অন্যদিকে, মুনিকে বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছিল।



