শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হারুন কিসিঞ্জার

অসুস্থতা বোধ করায় জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি চিকিৎসকদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রবিবার(১৫ ফেব্রুয়ারি) অভিনেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে হারুন কিসিঞ্জারের অসুস্থতার খবর জানিয়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

শামীম হোসেন তার পোস্টে লেখেন, আমাদের প্রিয় অভিনেতা, ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন সুস্থ করে দেন। আমিন। 

জানা গেছে, হারুন কিসিঞ্জার বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তারা আশাবাদী, তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য,নব্বই দশকে কৌতুক অভিনেতা হিসেবে হারুন কিসিঞ্জারের উত্থান। একসময় তিনি নিয়মিত অভিনয় করেছেন বিটিভির বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে। পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। এতে হাস্যরস উপস্থাপনা, স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে দর্শকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তবে দীর্ঘদিন ধরে তাকে আর অভিনয়ে দেখা যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top